নরসিংদীর সদর ও রায়পুরা দু’টি উপজেলার আলোকবালী ইউনিয়ন ও হাইমারার মণিপুরার মধ্যে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে স্পেন প্রবাসী মো. আল-আমিনসহ এলাকাবাসীর আর্থিক সহযোগিতায় মেঘনা নদীতে নির্মিত হয়েছে একটি কাঠের সেতু। তবে স্থায়ীভাবে এ সেতু নির্মাণের দাবি সাধারণ জনতার দীর্ঘদিনের। এ সেতু দিয়ে প্রতিদিন শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ চলাচল করেন। নরসিংদী সদর ও রায়পুরা দু’টি উপজেলার মাঝখানে হাইমারা ইউনিয়নের মণিপুরা ও আলোকবালী ইউনিয়নের মধ্যে মেঘনা নদীর শাখা নদীতে কাঠের সেতু নির্মাণ করা হয়েছে। রায়পুরা ও আলোকবালীর মানুষের একমাত্র মণিপুরা বন্দরনগরী খ্যাত বিশাল বাজার গড়ে উঠেছে। এ ছাড়া শিক্ষার্থীসহ প্রতিদিন হাজার হাজার মানুষ এ কাঠের ব্রিজ দিয়ে যাতায়াত করেন। জনগুরুত্বপূর্ণ কাঠের ব্রিজটি দ্রুত স্থায়ীভাবে নির্মাণ করার জন্য নরসিংদী সদরের এমপি খায়রুল কবির খোকন ও রায়পুরার এমপি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এর মাধ্যমে স্থানীয় প্রশাসনের কাছে জোর দাবি জানানো হয়েছে। স্থায়ীভাবে সেতু নির্মাণ করা হলে দুই উপজেলার মানুষের জীবনযাত্রার মান পাল্টে যাবে। সদর উপজেলার বৃহৎ একটি জনগোষ্ঠী বসবাস করে বিচ্ছিন্ন চরাঞ্চলে, যেখানে দীর্ঘদিন ধরে যোগাযোগ ব্যবস্থার অভাবে মানুষ চরম ভোগান্তির শিকার হয়ে আসছিল। বিশেষ করে আলোকবালী ইউনিয়নের মানুষ মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছিলেন। অতীতে এই অঞ্চলে কোনো সেতু বা সহজ যোগাযোগ ব্যবস্থা না থাকায় অসুস্থ রোগী নিয়ে নদী পার হতে গিয়ে অনেকেরই প্রাণহানির ঘটনা ঘটেছে। শুধু স্বাস্থ্যসেবা নয়, শিক্ষাব্যবস্থাও এখনো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। এমন বাস্তবতায় এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টা ও প্রবাসী মো. আল আমিনের উদ্যোগে নির্মিত এই কাঠের সেতুটি এখন আলোকবালীর খোদাদিলা এলাকা ও রায়পুরার মণিপুরার মধ্যে সংযোগ স্থাপন করেছে। এতে দুই অঞ্চলের মানুষের চলাচলে এসেছে স্বস্তি। স্থানীয়রা মনে করছেন, এই সেতু সাময়িক সমাধান মাত্র। টেকসই উন্নয়নের জন্য দ্রুত এখানে একটি স্থায়ী পাকা সেতু নির্মাণ করা অত্যন্ত জরুরি। এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপের মাধ্যমে স্থায়ী অবকাঠামো গড়ে তোলা হলে চরাঞ্চলের মানুষের জীবনযাত্রায় স্থায়ী পরিবর্তন আসবে। দুই উপজেলার মানুষের জীবনযাত্রার মান পাল্টে যাবে। এ ব্যাপারে নরসিংদী এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. ফুলকাম বাদশা বলেন- প্রকল্পটির ডিজাইন করা হয়েছে। তা অনুমোদন হলে দ্রুত নির্মাণ কাজ করা হবে।
নরসিংদীতে এলাকাবাসী ও প্রবাসীর সহযোগিতায় নির্মিত কাঠের সেতু
নরসিংদী প্রতিনিধি
৪ এপ্রিল (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
