রাঙ্গুনিয়ায় মাদক আইনে ৬ জনকে কারাদণ্ড

ফন্ট সাইজ:

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ জনকে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের এই দণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলো-মো. রুবেল, মো. জয়নাল আবেদীন, মো. সাইফুল ইসলাম, মো. করিম, মো. আব্দুর রশিদ এবং মো. লিটন। ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। উপজেলা প্রশাসন জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন