টাঙ্গাইলের ঘাটাইলে পানিতে ডুবে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় উপজেলার ধলাপাড়া ইউনিয়নের রত্নাআটা দারুল উলূম হিফজুল কোরআন মাদ্রাসা সংলগ্ন ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলো-উপজেলার সরাবাড়ি এলাকার আশরাফুল ইসলামের মেয়ে মোছা. তামান্না (১৩) ও মধুপুর উপজেলার শালিকা গ্রামের মনছুর আলীর মেয়ে মোছা. নিছা (১২)। তারা দু’জনই ওই মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকালে মাদ্রাসার সুপার কয়েকজন শিক্ষার্থী নিয়ে তার জমিতে কাজ করতে যান। কাজ শেষে সন্ধ্যার দিকে শিশুরা পাশের ডোবায় হাত-পা ধুতে গেলে ৪ জন ছাত্রী পা পিছলে পানিতে পড়ে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা দুইজনকে জীবিত উদ্ধার করলেও তামান্না ও নিছাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ঘাটাইল থানার ওসি মোকছেদুর রহমান জানান, দুই মাদ্রাসার শিক্ষার্থীর ডোবার পানিতে পড়ে মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঘাটাইলে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রী নিহত
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
৪ এপ্রিল (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
