প্রথমবার একসঙ্গে ইয়াশ-সুনেরাহ

প্রথমবার একসঙ্গে ইয়াশ-সুনেরাহ

ফন্ট সাইজ:

প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী ইয়াশ রোহান ও সুনেরাহ বিনতে কামাল। নাটকের নাম ‘কেউ না জানুক’। নাটকটি পরিচালনা করেছেন শাহ মোহাম্মদ রাকিব এবং রচনা করেছেন এলেক্স উজ্জ্বল। নির্মাতা বলেছেন, প্রচলিত ধারার বাইরে গিয়ে সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে নির্মাণ করা হয়েছে এই নাটকটি। ‘কেউ না জানুক’- নাটকের গল্পে উঠে এসেছে গ্রামের এক সাধারণ ছেলেমেয়ের জীবন সংগ্রাম ও বাস্তবধর্মী আবেগের চিত্র। এতে প্রাধান্য পেয়েছে- প্রেম, বাবা-মায়ের নিঃস্বার্থ ভালোবাসা, গ্রামীণ জীবনের সরলতা, ছেলেদের দায়িত্ববোধ এবং মেয়েদের না বলা অনুভূতিগুলো। নির্মাতা শাহ মোহাম্মদ রাকিব জানান, দর্শকদের জন্য একটি ভিন্নধর্মী ও হৃদয়ছোঁয়া গল্প উপহার দেয়ার চেষ্টা করেছি; যেখানে বাস্তব জীবনের নানা অনুভূতি প্রতিফলিত হয়েছে। তিনি আরও বলেন, দুই অভিনয়শিল্পীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল অত্যন্ত ইতিবাচক। তিনি বলেন, গুড পিপল, গুড ভাইবস। ভবিষ্যতেও এই জুটিকে নিয়ে আরও কাজ করার আগ্রহ প্রকাশ করেন নির্মাতা। আসন্ন কোরবানির ঈদে নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে বলে
জানা গেছে।