ফাতিমার উপলব্ধি

ফাতিমার উপলব্ধি

ফন্ট সাইজ:

শিশুশিল্পী থেকে বর্তমানে বলিউডের প্রথম সারির অভিনেত্রী ফাতিমা সানা শেখ। তার অভিনয় জীবনের পথচলা যেন ধাপে ধাপে নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার গল্প। ‘চাচি ৪২০’-এ ছোট্ট চরিত্র দিয়ে শুরু, এরপর ‘দঙ্গল’ তাকে এনে দেয় ব্যাপক পরিচিতি। গত কয়েক বছরে একের পর এক ভিন্নধর্মী চরিত্রে নিজেকে প্রমাণ করে চলেছেন তিনি। সম্প্রতি নিজের অভিনয় জীবন, চরিত্র নির্বাচন এবং উপলব্ধি নিয়ে খোলামেলা কথা বলেছেন ফাতিমা। তার ভাষ্য, তিনি এমন গল্পের প্রতি বেশি আকৃষ্ট হন, যেগুলো তাকে মানসিকভাবে কিছুটা অস্বস্তিতে ফেলে। তবে সেই অস্বস্তিই তাকে নতুন করে ভাবতে শেখায় এবং একজন শিল্পী হিসেবে এগিয়ে যেতে সাহায্য করে।

অভিনয়ের পাশাপাশি নিজেকে মাটির কাছাকাছি রাখার বিষয়টিকেও খুব গুরুত্ব দেন তিনি। ফাতিমা বলেন, অভিনয় তার পরিচয়ের বড় একটি অংশ হলেও সেটাই তার একমাত্র পরিচয় নয়। তিনি একজন মেয়ে, একজন বন্ধু, একজন মানুষ; যিনি নতুন নতুন বিষয় শিখতে ভালোবাসেন। অভিনয়ের বাইরেও রয়েছে তার নিজস্ব জীবন, পছন্দ-অপছন্দ। বর্তমানে তিনি ফটোগ্রাফি শিখছেন এবং অনেক সময় ক্যামেরার পেছনে থাকতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন। সবমিলিয়ে বলা যায়, ফাতিমা সানা শেখ শুধু একজন অভিনেত্রী হিসেবেই নয়, একজন মানুষ হিসেবেও নিজেকে ক্রমাগত নতুনভাবে গড়ে তুলছেন। তার বিশ্বাস, নিজের পরিচয়কে শুধু অভিনয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে নতুন অভিজ্ঞতা অর্জন ও আত্ম-অন্বেষণই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। আর এই ভাবনাই তাকে অন্যদের থেকে আলাদা করে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন