কুয়েতের পানি শোধানাগারে ইসরাইল হামলা চালিয়েছে দাবি করে এর নিন্দা জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এছাড়া ইসরাইলের বিরুদ্ধে উপসাগরীয় অঞ্চলে বেসমারিক স্থাপনায় হামলার অভিযোগ করেছে আইআরজিসির জনসংযোগ বিভাগ। এক বিবৃতিতে বলা হয়েছে, কুয়েতের পানি শোধনাগারে ইসরাইলের অবৈধ হামলা তাদের নীচতা ও জঘন্য চরিত্রের বহিঃপ্রকাশ। রেভোল্যুশনারি গার্ডস এই অমানবিক কাজের তীব্র নিন্দা জানাচ্ছে। নিন্দার পাশাপাশি ওই অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটি ও সামরিক সদস্য এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে জায়নবাদী শাসনের সামরিক ও নিরাপত্তা কেন্দ্রগুলো আমাদের শক্তিশালী লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে।
সূত্র: আল জাজিরা।
ইসরাইলের বিরুদ্ধে কুয়েতের পানি শোধনাগারে হামলার দাবি আইআরজিসি’র
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
২ মাস আগে
৩ এপ্রিল (শুক্রবার), ২০২৬, ৬ঃ৫৪ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
