যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক স্টিলথ এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। বিমানটি ইরানের মধ্যাঞ্চলের উড়ার সময় টার্গেট করা হয়েছিল বলে জানিয়েছে তারা।
শুক্রবার ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ তাদের টেলিগ্রামে এক পোস্টে এ তথ্য জানায়।
যুদ্ধবিমানটি ‘সম্পূর্ণ ধ্বংস ও বিধ্বস্ত’ হয়েছে বলা দাবি করা হয়েছে। বিমানটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে পাইলটের ব্যাপারে কোনো তথ্য জানা যায়নি।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানের আরেক বার্তাসংস্থা মেহের জানিয়েছে, মার্কিন যুদ্ধবিমানটিতে পাইলট বের হতে পারেননি বলে ধারণা করা হচ্ছে। কারণ বিমানটি এতটাই দ্রুত বিধ্বস্ত হয়েছে যে তিনি আর বের হতে পারেননি।
তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। যদিও এর আগে ইরানের বিমান ভূপাতিত করার দাবি অস্বীকার করেছিল তারা।
