হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের সুরক্ষা নিয়ে নিরাপত্তা পরিষদের ভোট শনিবার

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের সুরক্ষা নিয়ে নিরাপত্তা পরিষদের ভোট শনিবার

ফন্ট সাইজ:

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার প্রস্তাব নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভোটের দিন পরিবর্তন করা হয়েছে। শুক্রবারের পরিবর্তে এই ভোটের দিন শনিবার নির্ধারণ করা হয়েছে। এ খবর দিয়েছে আল জাজিরা।

এতে বলা হয়, নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশ বাহরাইনের উত্থাপিত একটি প্রস্তাবের ওপর ভোট দেবে, যার লক্ষ্য এই গুরুত্বপূর্ণ জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচল সুরক্ষিত রাখা। বিশ্বে ব্যবহৃত মোট তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়।

বার্তা সংস্থা এপি ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, খসড়া প্রস্তাবে বাণিজ্যিক জাহাজ সুরক্ষায় দেশগুলোকে প্রয়োজনীয় সব ধরনের প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের অনুমোদন দেয়ার কথা উল্লেখ রয়েছে।

তবে প্রস্তাবটি পাস হওয়ার সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে। কারণ, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং ভেটো ক্ষমতাসম্পন্ন দেশ চীন স্পষ্টভাবে জানিয়েছে, বলপ্রয়োগের উল্লেখ রয়েছে এমন যে কোনো প্রস্তাবের বিরোধিতা করবে তারা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন