মাদ্রাসা পাঠ্যবইয়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকিদা পুনঃসংযোজন, মব সন্ত্রাসে নিহত আলেমে দ্বীন মাওলানা রইস উদ্দিন হত্যার বিচার, চাকরিচ্যুত ইমাম-খতিবদের পুনর্বহাল এবং চট্টগ্রামে স্বার্থবিরোধী বন্দর ও একতরফা বাণিজ্য চুক্তি বাতিলসহ ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতারা। গতকাল উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা ফয়েজ উল্লাহ খতিবির সভাপতিত্বে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনা চন্দনাইশ উপজেলা ও পৌরসভার যৌথ উদ্যোগে গাছবাড়ীয়া কলেজ গেট চত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক কাজী আমিন উল্লাহর সঞ্চালনায় সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা সোলাইমান ফারুকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা ইসলামী ফ্রন্ট সভাপতি জননেতা ফেরদৌসুল আলম খান আল কাদেরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগরী দক্ষিণের সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীরুল ইসলাম বঈদী, অধ্যক্ষ মাওলানা আবদুল মাবুদ, পৌরসভা যুবনেতা মুহাম্মদ এহসানুল হক, পৌরসভা ইসলামী ফ্রন্ট সভাপতি মাওলানা আবু তালেব, সাধারণ সম্পাদক মাজহার হেলাল, উপজেলা যুবসেনার সভাপতি মুহাম্মদ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোরশেদুল আলম টিপু, দক্ষিণ জেলা ছাত্রসেনা নেতা মিজানুর রহমান, উপজেলা ছাত্রসেনা নেতা এনামুল হক মহিউদ্দিন।
চট্টগ্রামে একতরফা বাণিজ্য চুক্তি বাতিলসহ ৬ দফা দাবিতে ইসলামী ফ্রন্টের মানববন্ধন
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
৩ এপ্রিল (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
