হবিগঞ্জ থেকে শায়েস্তাগঞ্জ সড়ককে ৪ লেনে উন্নীত করার উদ্যোগ নেয়া হয়েছে। এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ জি কে গউছ। চিঠিতে তিনি উল্লেখ করেন, হবিগঞ্জ জেলা শহরের সঙ্গে শায়েস্তাগঞ্জসহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকার যোগাযোগের জন্য এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন এই সড়ক দিয়ে হাজার হাজার যানবাহন- বাস, ট্রাক, ব্যক্তিগত গাড়ি, অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করে। বর্তমানে সড়কটি সরু হওয়ায় প্রায়ই দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। এ ছাড়া, যানবাহনের চাপের তুলনায় সড়কের প্রশস্ততা কম থাকায় দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে যাচ্ছে। হবিগঞ্জ শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে অবস্থিত শায়েস্তাগঞ্জ রেলস্টেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াতের জন্য এই সড়কটি প্রধান মাধ্যম। ফলে এর উন্নয়ন অত্যন্ত জরুরি বলে উল্লেখ করা হয়। সংসদ সদস্য তার আবেদনে বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা এবং জনদুর্ভোগ কমাতে দ্রুত এই সড়ককে ৪ লেনে উন্নীত করা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়ক ৪ লেনে উন্নীতকরণের উদ্যোগ
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
৩ এপ্রিল (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
