প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ‘ঢাকা (বনানী)-জয়দেবপুর-ময়মনসিংহ (এন-৩) বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল ময়মনসিংহ সড়ক ও জনপথ অধিদপ্তরের আয়োজনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকা বাইপাস গোল চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন- ময়মনসিংহ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শরীফুল আলম। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ সড়ক এর উপ-বিভাগীয় প্রকৌশলী শ্রী সাগরময় রায়, সহকারী প্রকৌশলী নুরে আলম কামাল পাশা, উপ-সহকারী প্রকৌশলী খন্দকার জিয়াউল হক, আমান উল্লাহ ফরহাদ হোসেন, মানিক চন্দ্র সাহা, আতিক উল্লাহ ও সার্ভেয়ার মো. ইউনুস আলী মিন্টু। নির্বাহী প্রকৌশলী জানান- পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য পর্যায়ক্রমে বৃক্ষরোপণ করা হবে।
ময়মনসিংনহে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে
৩ এপ্রিল (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
