ভাঙ্গায় খাল খনন উদ্বোধন

ফন্ট সাইজ:

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশে কৃষিতে যে অগ্রগতি ও শস্য বিপ্লব ঘটিয়েছিলেন সে পথ অনুসরণ করে তার সুযোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষিতে বিপ্লব আনতে খাল খনন কর্মসূচি চালু করেছেন। বৃহস্পতিবার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের শরীফাবাদ ফকিরবাড়ি হতে কুমার নদী পর্যন্ত খাল এবং রশিবপুরা হতে মকরমপট্টি খালের পুনঃখনন কাজ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল বলেন, নির্বাচনে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী তা বাস্তবায়ন শুরু করেছেন। মাত্র এক মাসের মধ্যে সারা দেশে একযোগে খাল খনন কর্মসূচি শুরু করেছে। সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে। এপ্রিল মাসের মধ্যে কৃষি কার্ড কৃষকদের মাঝে পৌঁছে যাবে। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে এবং সাদরুল আলম সিয়ামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. নজরুল ইসলাম পিপিএম, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আবু জাহের, উপজেলা বিএনপি’র সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লা, ঘারুয়া ইউপি চেয়ারম্যান মনসুর আহমেদ মুন্সী প্রমুখ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন