গুরুদাসপুরে সড়কের জায়গা দখলমুক্ত করলো প্রশাসন

ফন্ট সাইজ:

অবশেষে দখলমুক্ত হলো গুরুদাসপুরের পার-গুরুদাসপুর ব্রিজ সংলগ্ন রাজ্জাক মোড়ের প্রায় চার শতক জায়গা। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম উপস্থিত থেকে তিনরাস্তার ওই মোড়ের দুইপাশে অবৈধভাবে দখলকৃত জায়গা উদ্ধার করেন।
জানা যায়, অভিযান চালিয়ে দখলকৃত ওই সড়কের পিলার ও বাঁশ-খুঁটি উচ্ছেদ করা হয়। একইসঙ্গে দুুই বাড়ির মালিককে অবৈধ স্থাপনা ও গাছপালা সরিয়ে নিতে ৭ দিনের সময় দেন এসিল্যান্ড। এ সময় সরকারি কর্মকর্তা-কর্মচারী, পুলিশ সদস্যরাসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
সরজমিন দেখা গেছে, সড়কের সরকারি পিলার তুলে ফেলে বাড়ির সীমানা নির্মাণ করেছিলেন আব্দুর রহিম ও বুদু মিয়া। ফলে রাস্তাটি সংকুচিত হয়ে যানবাহন ও পথচারীদের প্রতিনিয়ত দুর্ঘটনা-দুর্ভোগ পোহাতে হতো। অবশেষে সড়কের মোড়টি প্রশস্তকরণের পাশাপাশি মোড়ের চার শতক জায়গা দখলমুক্ত করলো প্রশাসন। স্থানীয় রাজ্জাক আলী, জাহিদুল ইসলাম, নাইমসহ অনেকে জানান, ‘তিনরাস্তার মোড়টি এখন অনেক প্রশস্ত। দুর্ঘটনার আশঙ্কা কমে গিয়ে সড়কের সৌন্দর্য বেড়েছে। এজন্য এসিল্যান্ড স্যারকে ধন্যবাদ।’ এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম বলেন, ‘সড়কটির অবৈধ স্থাপনা অপসারণে দখলদারদের ৭ দিনের সময় দেয়া হয়েছে। প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন