রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের কালনী এলাকা থেকে রিদওয়ান সরকার (১৫) নামে এক কোরআনের হাফেজ নিখোঁজ হয়েছেন। গত ৩১শে মার্চ বিকাল থেকে তার কোনো খোঁজ না পাওয়ায় পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। রূপগঞ্জ থানা ও পরিবার সূত্রে জানা যায়, পূর্বাচলের দাউদপুর ইউনিয়নের কালনী গ্রামের বাসিন্দা আরিফুর রহমান সরকারের ছেলে রিদওয়ান সরকার গত মঙ্গলবার (৩১শে মার্চ) বিকালে মাঠে সাইকেল চালানোর কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে সে আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় নিখোঁজ কিশোরের বাবা আরিফুর রহমান সরকার গত বুধবার রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। পরিবার সূত্রে জানা যায়, রিদওয়ান সরকার পবিত্র কোরআনের হিফ্জ সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি বাংলা মাধ্যমের একটি স্কুলে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করছে। কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা রূপগঞ্জ থানায় যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
রূপগঞ্জে নিখোঁজ হাফেজ রিদওয়ান, সন্ধান চায় পরিবার
স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে
৩ এপ্রিল (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
