হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন এলাকায় সক্রিয় রয়েছে চুরি, ছিনতাই, টিকিট কালোবাজারি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত একাধিক সংঘবদ্ধ অপরাধী চক্র। যাত্রীদের মোবাইল চুরির একটি শক্তিশালী নেটওয়ার্ক এখানে কাজ করছে। এ ছাড়া প্রায়ই টিকিট কালোবাজারি ও মাদক চোরাকারবারিদের আটকের খবর পাওয়া যায়। মাদক ও মাদক ব্যবসা সন্ধ্যার পর স্টেশন এলাকায় মাদক কেনাবেচা ও ভাসমান অপরাধী চক্রের দৌরাত্ম্য বাড়ছে। অপরাধীদের আশ্রয়স্থল স্থানীয় অভিযোগ অনুযায়ী, স্টেশন এলাকাটি বিভিন্ন অপরাধের ‘নিরাপদ অভয়ারণ্য’ হয়ে উঠেছে। পুলিশের বিরুদ্ধে অভিযোগ শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশের ৪ সদস্য ও দালালের বিরুদ্ধে যাত্রী হয়রানির অভিযোগে মামলা হয়েছে। অবৈধ দখল বাণিজ্য রেলওয়ের জায়গা নিজের নামে কোটি টাকার ভুয়া কাগজ তৈরি করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। এ ব্যাপারে স্থানীয় সূত্রে জানায় পুলিশ ও র্যাব প্রায়ই অভিযান চালিয়ে এসব চক্রের সদস্যদের আটক করছে। তবে যাত্রীদের আরও সচেতন থাকার এবং মূল্যবান জিনিসপত্র সাবধানে রাখার পরামর্শ দেয়া হয়।
শায়েস্তাগঞ্জে রেলওয়ে অপরাধী চক্রের সিন্ডিকেটের অভয়ারণ্য
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
৩ এপ্রিল (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
