সাতক্ষীরার শ্যামনগরে শাশুড়িকে নিয়ে পালিয়ে গেছে নিজের বড় মেয়ের জামাই। ঘটনাটি ঘটেছে শ্যামনগর পৌর সদরের বাদঘাটা গ্রামে। শ্বশুর জাকির হোসেন বলেন, পার্শ্ববর্তী উপজেলা কালীগঞ্জের নলতা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে টাইলস্ মিস্ত্রি রবিউল ইসলামের (২৪) সঙ্গে আমার বড় মেয়ের দুই বছর আগে বিয়ে হয়। বিয়ের পর আমার স্ত্রী তিন কন্যাসন্তানের জননী নাজমুন নাহারের (৩৫) সঙ্গে আমার বড় মেয়ের স্বামীর ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে, যা শারীরিক সম্পর্ক পর্যন্ত গড়ায়। একপর্যায়ে কিছুদিন আগে জামাই রবিউল ও মেয়ে আমার বাড়িতে বেড়াতে আসে। আমি প্রতিদিনের মতো কাজ করতে বাইরে গেলে আমার বড় মেয়ে জামাই-শাশুড়ির অনৈতিক কাজ দেখে ফেলে এবং আমাকে জানাবে বলে তাদেরকে বলে। ঘটনার কিছু সময়ের মধ্যে জামাই রবিউল তার আপন শাশুড়ি নাজমুন নাহারকে নিয়ে পালিয়ে যায়। শ্বশুর জাকির হোসেন আরও বলেন, তার বড় মেয়ের ঘরে ৫ মাসের একটা কন্যাসন্তান আছে। অনেক খোঁজাখুঁজির পর তাদেরকে না পেয়ে শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি করেছেন। ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শ্যামনগরে শাশুড়িকে নিয়ে জামাই উধাও
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
৩ এপ্রিল (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

Rieyad Hossen
২ মাস আগেহায়রে পরকীয়া প্রেম, নিজের মেয়েকেও শান্তিতে থাকতে দিলে না,