কালিয়ায় ২০ হাজার শিক্ষার্থীর মাঝে খাদ্য বিতরণ

কালিয়ায় ২০ হাজার শিক্ষার্থীর মাঝে খাদ্য বিতরণ

ফন্ট সাইজ:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি আওতায় ১৫৬টি বিদ্যালয়ের ২০০৩৩জন শিক্ষার্থীর হাতে প্রতিদিন টিফিন তুলে দেয়ার কর্মসূচি ঘোষণা করেন নড়াইল ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম । বৃহস্পতিবার পূর্ব কালিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে এ কর্মসূচি উদ্বোধন ঘোষণা করেন। এমপি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন ফুড ফিডিং কারণে উপজেলা শিক্ষার্থীদের ঝরে পড়া বন্ধ হবে এবং শিক্ষার্থীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাবে। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম উপজেলা বিএনপির সভাপতি আসজাদুর রহমান মিন্টু সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু মুখ্য আলোচক ছিলেন উপকুল বন্ধু মোস্তফা নুরুজ্জামান নির্বাহী প্রধান সুশীলন।




কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন