ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ২৬ শিশু ভর্তি

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ২৬ শিশু ভর্তি

ফন্ট সাইজ:

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২৬ শিশু ভর্তি হয়েছে। বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করে তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২৬ শিশু ভর্তি হয়েছে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১০ শিশু। বর্তমানে চিকিৎসাধীন আছে ৭৯ শিশু। তিনি আরও বলেন, গত ১৭ই মার্চ থেকে হাসপাতালে হাম রোগ নিয়ে ১৭২ শিশু চিকিৎসা নিয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৪ শিশু। এর মাঝে মৃত্যু হয়েছে ৫ শিশুর। জেলার সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ফয়সল আহমেদ জানান, জনসংখ্যার তুলনায় ময়মনসিংহে যা আক্রান্ত আছে- সেটা ততটা বেশি নয়। হামে আক্রান্ত শিশুদের ৮০ শতাংশই ৯ মাসের নিচে বয়স। তাদের হামের টিকা নেয়ারই সময় হয়নি এখনো। বাকি শিশুদের মধ্যে ১০ শতাংশ আছে ১ ডোজপ্রাপ্ত এবং বাকি ১০ শতাংশ ২ ডোজপ্রাপ্ত।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন