ফরিদপুরে হামে এক শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ৯

ফন্ট সাইজ:

গত ২৪ ঘণ্টায় হামে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ৯জন শিশু ভর্তি হয়েছে। এদের মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রহিমা আক্তার নামের সাত মাসের শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুর বাড়ি মাদারীপুর সদর উপজেলায়। ফরিদপুরের সিভিল সার্জন মাহামুদুল হাসান জানান, সম্প্রতি ফরিদপুরেও হামের প্রভাব বাড়ছে। এর আলোকে ফরিদপুরে গত সাতদিনে ৫৬ জন হামের শিশুকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। ভর্তি রয়েছে ২৬ শিশু। এদের মধ্যে ১৮ শিশু ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও ৮ শিশু ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। এ ছাড়াও শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালসহ শিশু হাসপাতালে হামজনিত রোগে আক্রান্ত যেসব শিশু ভর্তি হয়েছে তার তথ্য তার কাছে এখন নাই। তিনি আরও জানান, আগামী রোববার থেকে জেলার সকল শিশুকে হামের টিকা দেয়া হবে। তবে তিনি আশঙ্কা করছেন জেলায় হামে আরও শিশু আক্রান্ত হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন