হাতিয়ায় চোরাই ডিজেলসহ আটক ২

হাতিয়ায় চোরাই ডিজেলসহ আটক ২

ফন্ট সাইজ:

নোয়াখালীর উপজেলা হাতিয়ায় ১ হাজার ৩৩০ লিটার চোরাই ডিজেলসহ দু’জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া থানার ওসি মোহাম্মদ কবির হোসেন। এর আগে বৃহস্পতিবার দুপুরে পৌরসভার পাঁচ বিঘা গ্রাম থেকে ৪ ড্রাম (৭৬০ লিটার) চোরাই ডিজেল উদ্ধার করা হয়। পরে দুপুর পৌনে ২টার দিকে পৌরসভার পোল এলাকা থেকে আরও ৩ ড্রাম (৫৭০ লিটার) ডিজেল উদ্ধার করা হয়। ওই সময় দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলো- হাতিয়া পৌরসভার আবুল কাশেমের ছেলে মো. রাসেল (২২) এবং ফরাজি গ্রামের আজহার আহম্মদের ছেলে মো. জাফর (৩৫)। হাতিয়া থানার ওসি মো. কবির হোসেন জানান, দেশের চলমান পরিস্থিতিতে তেলের মজুত ঠেকাতে হাতিয়া পৌরসভার বিভিন্ন বাজারে অভিযান চালানো হচ্ছে। তিনি আরও জানান, এ ঘটনায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন