১৮ ঘণ্টা ধরে বন্ধ সিলেট রুট, বিকেলে স্বাভাবিকের আশ্বাস

মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত

১৮ ঘণ্টা ধরে বন্ধ সিলেট রুট, বিকেলে স্বাভাবিকের আশ্বাস

ফন্ট সাইজ:

হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ দীর্ঘ সময় ধরে বন্ধ রয়েছে। বৃহস্পতিবার দুপুর ৩টা পর্যন্ত সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। গত বুধবার রাত প্রায় সাড়ে ৯টার দিকে উপজেলার মনতলা রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় সিলেটগামী জ্বালানি তেলবাহী ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ট্রেনটির ৫টি বগি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে। ঘটনাস্থলে ছড়িয়ে পড়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল, যা আশপাশের সড়ক ও পাশের খালেও গড়িয়ে যায়। দুর্ঘটনার পর থেকেই বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৫৫) সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো উদ্ধারকাজে নেমেছে। লাইনচ্যুত বগি অপসারণ এবং ক্ষতিগ্রস্ত রেললাইন সচল করতে চলছে জোর তৎপরতা। বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান জানিয়েছেন-উদ্ধার কাজ দ্রুত এগিয়ে চলছে। বিকেল সাড়ে ৩টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এদিকে দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন