তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

১ হাজার লিটার ডিজেল উদ্ধার

ফন্ট সাইজ:

হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী ট্রেন দুর্ঘটনার পরপরই দ্রুত তৎপরতা চালিয়ে প্রায় ১ হাজার লিটার ডিজেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মনতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে মনতলা বিওপি থেকে বিজিবির একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তেল লুটপাট প্রতিরোধ করে।
পরে সেখানে এক প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়। তারা  নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি উদ্ধার কার্যক্রমে বেসামরিক প্রশাসনকে সহায়তা দিচ্ছে।
ঘটনাস্থলে বেসামরিক প্রশাসনের তত্ত্বাবধানে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পুলিশসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি। 
দুর্ঘটনায় পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে তেলবাহী দুইটি বগি ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে এবং আরও দুইটি উদ্ধারের কাজ চলছে। একটি বগি পানিতে পড়ে থাকায় সেটি উদ্ধারে সময় লাগতে পারে বলে জানা গেছে।
এদিকে রেললাইনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় মেরামত কাজ শুরু করেছে রেল কর্তৃপক্ষ। দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।
বিভাগীয় ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান জানান বিকেলে ২টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক করা যাবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন