বাগদাদে ২৪-৪৮ ঘণ্টার মধ্যে মিলিশিয়া হামলার আশঙ্কা

যুক্তরাষ্ট্র দূতাবাসের সতর্কতা

বাগদাদে ২৪-৪৮ ঘণ্টার মধ্যে মিলিশিয়া হামলার আশঙ্কা

ফন্ট সাইজ:

ইরাকে যুক্তরাষ্ট্রের দূতাবাস সতর্ক করে জানিয়েছে, ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলো আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বাগদাদের কেন্দ্রীয় এলাকায় হামলা চালাতে পারে। দূতাবাসের বিবৃতিতে সম্ভাব্য লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিক, ব্যবসা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, কূটনৈতিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো, হোটেল ও বিমানবন্দর, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট বলে মনে করা হয় এমন অন্যান্য স্থান এবং পাশাপাশি ইরাকি প্রতিষ্ঠান ও বেসামরিক লক্ষ্যবস্তুও। দূতাবাস আরও জানায়, সাম্প্রতিক সময়ে মিলিশিয়ারা ‘আমেরিকানদের অপহরণের লক্ষ্যবস্তু’ বানিয়েছে। এর প্রেক্ষাপটে দুই দিন আগে বাগদাদে এক মার্কিন সাংবাদিক অপহৃত হওয়ার খবরও উল্লেখ করা হয়। শেষে যুক্তরাষ্ট্রের দূতাবাস কঠোর সতর্কতা দিয়ে বলেছে, মার্কিন নাগরিকদের এখনই ইরাক ত্যাগ করা উচিত।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন