ইসরাইলের মৃত্যুদণ্ড বিষয়ক আইনের তীব্র নিন্দা ইন্দোনেশিয়ার

ইসরাইলের মৃত্যুদণ্ড বিষয়ক আইনের তীব্র নিন্দা ইন্দোনেশিয়ার

ফন্ট সাইজ:

শুধু ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের আইন করায় ইসরাইলের নিন্দা জানিয়েছে ইন্দোনেশিয়া। যে অপরাধে ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে ওই আইনে, সেই একই অবরাধ করলেও ইসরাইলের ইহুদি জনগোষ্ঠীকে ছাড় দেয়া হয়েছে। ফলে আইনটি শুধুই ফিলিস্তিনিদের টার্গেট করে করা হয়েছে। এতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন, বিভিন্ন দেশের সরকার তীব্র সমালোচনা করে প্রতিক্রিয়া দিয়েছে। সর্বশেষ তার সঙ্গে যুক্ত হলো ইন্দোনেশিয়া। দেশটির পররাষ্ট্রি মন্ত্রণালয় এক বিবৃতিতে এ আইনকে অগ্রহণযোগ্য বলে এর নিন্দা জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে জানায়, এ ধরনের নিয়ম সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং এটি ন্যয়বিচারের চেতনা ও বৈশ্বিক মানবতার মূল্যবোধকে খর্ব করে। এই আইন আর্ন্তজাতিক মানবাধিকার ও মানবতা বিষয়ক আইন, চতুর্থ জেনেভা কনভেনশন এবং ইন্টারন্যাশনাল কোভ্যানেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটসের ভয়াবহ লঙ্ঘন। এসব আইন নাগরিকদের জীবনের অধিকার এবং সুষ্ঠু বিচার পাওয়ার অধিকারকে নিশ্চিত করে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন