১৬ দিন পর আবারো নেত্রকোণার দুর্গাপুরে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের জায়গায় গড়ে ওঠা অবৈধ দখল স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে প্রশাসন। বুধবার সকালে পৌর শহরের উৎরাইল এলাকায় জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপদ বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযান সূত্রে জানা যায়, পৌর শহরের উৎরাইল এলাকায় সড়ক ও জনপদ বিভাগের জায়গা অবৈধভাবে দখল করে নির্মিত দোকানপাট ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন ধরে এসব স্থাপনা সড়কের জায়গা দখল করে ছিল। গত ১৬ই মার্চ প্রথম ধাপে অভিযান শুরু হয়। নেত্রকোণা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আলনূর সালেহীন বলেন, উৎরাইল বাজারের উভয় পাশে ৭০-৭১টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে এবং উচ্ছেদ অভিযান চলমান রয়েছে।
নেত্রকোণার অতিরিক্ত জেলা প্রশাসক সুখময় সরকার বলেন, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
দুর্গাপুরে আবারো অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে প্রশাসন
দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি
২ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
