গাজীপুরের বিআরটি প্রকল্প চালুর দাবি বিএনপি-এনসিপি’র যৌথ মানববন্ধন

গাজীপুরের বিআরটি প্রকল্প চালুর দাবি বিএনপি-এনসিপি’র যৌথ মানববন্ধন

ফন্ট সাইজ:

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গলার কাঁটা বিআরটি বাস চালু, রেল ও ট্রেনের সঠিক ব্যবহার রেজিস্ট্রেশন সংলগ্ন রেলগেটে ফ্লাইওভার ও বিকল্প বাইপাস নির্মাণসহ গাজীপুরের সার্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে মানববন্ধন হয়েছে। গতকাল এ মানববন্ধনে চলাচলের দাবির প্রতি একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন- গাজীপুর মহানগর ট্রাফিকের সহকারী পুলিশ কমিশনার মো. শহিদুল আলম। এ ছাড়া, বিএনপি-এনসিপি নেতৃবৃন্দ একসঙ্গে দাঁড়িয়ে বক্তব্য রেখেছেন। গাজীপুর উন্নয়ন ও ঐতিহ্য সংগঠনের সভাপতি প্রকৌশলী শামসুল হকের সভাপতিত্বে ও অধ্যাপক এম এ বাতেনের সঞ্চালনায় মহানগর বিএনপি নেতা এডভোকেট ড. মো. শহিদুজ্জামান, আহমদ আলী রুশদী, এনসিপি কেন্দ্রীয় নেতা এডভোকেট আলী নাছির খান, আব্দুল্লাহ আল মুহিম, গাজীপুর মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা ফরহাদ হোসেন, গাজীপুর পূর্বাঞ্চল ঐক্য পরিষদের সভাপতি আলী আকবর, ছাত্রনেতা সামিউল আলম নাবিল প্রমুখ বক্তব্য রাখেন। নেতৃবৃন্দ বলেন, এক যুগেরও বেশি সময় আগে শুরু করা এই বিআরটি প্রকল্প এখন গাজীপুরবাসীর জন্য গলার কাঁটা। প্রকল্পটি চালু না হওয়ায় মহাসড়কে চলাচলকারী নানা শ্রেণি-পেশার লোকজনের দুর্ভোগ ও ভোগান্তি এখনো শেষ হচ্ছে না। তাই দ্রুত এই প্রকল্পের নির্মাণকাজ শেষ করে বিআরটি বাস কিনে ভোগান্তির অবসান দাবি করেন তারা। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন