নওগাঁর পোরশায় পারিবারিক কলহের জের ধরে প্রেসার কুকার দিয়ে মাথায় আঘাত করে মজিনা খাতুন রূপসী (২৬) নামের স্ত্রীকে খুন করেছে তার স্বামী আব্দুল মোকিম। ঘটনাটি ঘটেছে উপজেলার নিতপুর শিতলী ডাঙ্গাপাড়া গ্রামে। ঘাতক আব্দুল মোকিম ডাঙ্গাপাড়া গ্রামের মৃত অলীদের ছেলে। স্ত্রী মজিনা খাতুন রূপসী একই এলাকার মশিউর রহমানের মেয়ে। জানা গেছে, বুধবার দুপুরে নিজ বাড়িতে পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে আব্দুল মোকিম হাতের কাছে থাকা প্রেসার কুকার দিয়ে মাথায় আঘাত করে তার স্ত্রী মজিনা খাতুন রূপসীকে হত্যা করে।
এ সময় এলাকাবাসী জানতে পেরে ঘাতক স্বামী আব্দুল মোকিমকে আটক করে থানা পুলিশের হাতে সোপর্দ করেছে। এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা লাশ উদ্ধার করে আইনি ব্যবস্থা গ্রহণ করছি।
পোরশায় স্বামীর হাতে স্ত্রী খুন
পোরশা (নওগাঁ) প্রতিনিধি
২ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
