মেহেরপুরে ৫ হাজার ৩৭৫ লিটার ডিজেল জব্দ

মেহেরপুরে ৫ হাজার ৩৭৫ লিটার ডিজেল জব্দ

ফন্ট সাইজ:

মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ শালিকা গ্রামে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করে রাখা ৫ হাজার ৩৭৫ লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ সদস্যরা। মঙ্গলবার রাত ১২টার দিকে গোপন সংবাদের মাধ্যমে মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমানের নেতৃত্বে সদর থানা ও ডিবি পুলিশের দুটি দল ফারাবী ট্রেডার্সে অভিযান পরিচালনা করে। এ সময় ফারাবী ট্রেডার্সের স্বত্বাধিকারী আবু সুফিয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়। মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবির বলেন, অভিযানে তার গোডাউন থেকে অবৈধভাবে মজুতকৃত ড্রাম ভর্তি ২৬টি ব্যারেলে ৫ হাজার ৩৭৫ লিটার ডিজেল জব্দ করা হয়। অভিযান পরিচালনার সময় মজুতকৃত তেলের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয় ফারাবী ট্রেডার্সের স্বত্বাধিকারী আবু সুফিয়ান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে, গত কয়েকদিন ধরে মেহেরপুরের বিভিন্ন এলাকায় বাজার মনিটরিং ও অবৈধ মজুতদারদের বিরুদ্ধে জেলা পুলিশ ও প্রশাসনের নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন