কক্সবাজারের চকরিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনা বড়বটতলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো- ডুলাহাজারা ইউনিয়নের বালুচর এলাকার হেলাল উদ্দিনের মেয়ে বকেয়া মনি (৮) এবং চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনা বরবটতলী এলাকার মিরাজ উদ্দিনের মেয়ে হুজাইফ জান্নাত (৫)। তারা সম্পর্কে মামাতো ফুফাতো বোন। চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন জানান- বুধবার সকাল ১০টার দিকে মনি ও হুজাইফ উঠানে খেলা করছিলো। ওইসময় খেলারছলে বাড়ির পার্শ¦বর্তী পুকুরে পড়ে দুইজনেই ডুবে যায়। পরে স্বজনরা পুকুর থেকে তাদেরকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চকরিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
২ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
