সাভারে বিপুল পরিমাণ ইয়াবাসহ মো. সাইফুল ইসলাম (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সাভার পৌরসভার ব্যাংক কলোনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে প্রায় সাত লাখ বিশ হাজার টাকা মূল্যের ২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সাইদুল ইসলাম। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সাইফুল শরীয়তপুরের নড়িয়া থানার শালধা গ্রামের মৃত সৈয়দ ওয়াজউদ্দিনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ী সাইফুল জানায়, সে কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পাইকারি মূল্যে ক্রয় করে এনে সাভারসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে সাভার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে আগেও একটি মাদক মামলা রয়েছে।
সাভারে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার, সাভার থেকে
২ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
