ধোবাউড়ায় বিএনপিকর্মী হত্যার বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

ফন্ট সাইজ:

ময়মনসিংহের ধোবাউড়ায় বিএনপিকর্মী মঞ্জুরুল হক হত্যার বিচার দাবিতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলার রাউতি বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে রাউতি গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে হত্যায় জড়িতদের ফাঁসির দাবি করেন। এ সময় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য নজরুল ইসলাম নয়ন, নিহত মঞ্জুরুল হকের ভাই নুরুল হক। এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান।
নিহতের বাবা আব্দুল মোতালিব বলেন, আমার ছেলে মঞ্জুরুল হককে অনর্থক কুপিয়ে হত্যা করে আবু সাইদ, হাসেম মেম্বারসহ ১০ জনের একটি টিম। তারা এলাকায় দীর্ঘদিন ধরে মানুষকে অত্যাচার নির্যাতন করে আসছে। যারে ইচ্ছা মারধর করছে। আমি প্রশাসনের কাছে আমার ছেলে হত্যার বিচার চাই।
উল্লেখ্য যে, গত ২৪শে মার্চ বিকালে মঞ্জুরুল হককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে প্রতিবেশী আবু সাঈদ গংরা। পরদিন ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ধোবাউড়া থানায় ১১ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন