নেত্রকোণা সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে বর্তমানে ৬ জন শিশু আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে। এর মধ্যে এক শিশুর অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মো. রায়হান খান জানান, গত ৮ দিনে মোট ১০ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আক্রান্তদের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে, তবে এখনো কোনো রিপোর্ট পাওয়া যায়নি। এ ছাড়াও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের উপসর্গ নিয়ে রোগী আসার খবর পাওয়া গেছে। সার্বিক পরিস্থিতিতে অভিভাবকদের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে।
নেত্রকোণায় হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ, হাসপাতালে ভর্তি ৬ শিশু
নেত্রকোণা সংবাদদাতা
২ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
