ফরিদপুরে বৃক্ষরোপণ অভিযান শুরু

ফরিদপুরে বৃক্ষরোপণ অভিযান শুরু

ফন্ট সাইজ:

দেশব্যাপী পরিবেশ সুরক্ষা ও সড়কের সৌন্দর্য বৃদ্ধি করতে সড়ক বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার বেলা সাড়ে ১১টায় ফরিদপুর শহরের বদরপুর ঢাকা-খুলনা মহাসড়কের (এন-৭) আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা বেলুন উড়িয়ে এবং ফলজ বৃক্ষরোপণ করে এই কর্মসূচির শুভ সূচনা করেন। সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সাইফুল্লাহ জানান- সড়কের দুই পাশের খালি জায়গা ও ডিভাইডারে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হবে। এর মাধ্যমে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে, অন্যদিকে সড়ক হবে সবুজে ঘেরা ও দৃষ্টিনন্দন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই এই কর্মসূচির মাধ্যমে ব্যাপকভাবে গাছ লাগানো এবং তা সংরক্ষণের ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন- প্রকৌশলী আসাদুজ্জামান, আনোয়ার হোসেন প্রমুখ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন