ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক ডাকসু ভিপি আমান উল্লাহ আমান বলেছেন, জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে। আমান উল্লাহ আমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আবু সাঈদের কবর জিয়ারত করার সময় বলেছিলেন, সবাই হ্যাঁ ভোট দিয়ে জুলাই সনদ জয়যুক্ত করুন। আমরা জুলাই সনদের পক্ষে ছিলাম। তাই জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবো। গতকাল দুপুর ১২টায় ঢাকা-মাওয়া মহাসড়কের আবদুল্লাপুর টোলপ্লাজা এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। তিনি বলেন, দিনের ভোট রাতে হয়নি তাই সুষ্ঠু নির্বাচনের মধ্যদিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপি সরকার গঠন করেছে। আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী অনেক সাধারণ জীবনযাপন করেন। আমরাও তা ফলো করছি। তিনি ঘোষণা দিয়েছেন সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে। তার প্রতিশ্রুতি বাস্তবায়নে কেরানীগঞ্জেও সারা দেশের ন্যায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়। এসময় তিনি আরও বলেন- রাস্তাঘাট, বাসাবাড়ি এমন কি বাসার ছাদেও বৃক্ষরোপণ করা হবে তা সংরক্ষণ ও পরিচর্যাও করা হবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সড়ক ও জনপথ বিভাগের মুন্সীগঞ্জ ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন, সড়ক ও জনপথ বিভাগের উপ-প্রকোশলী হারুন উর রশিদ এবং কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে: আমান
স্টাফ রিপোর্টার, কেরানীগঞ্জ থেকে
২ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
