ফরিদপুরের নগরকান্দা উপজেলার সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী কর্মকর্তা- নগরকান্দায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় করেন। মঙ্গলবার সন্ধ্যায় নগরকান্দা প্রশাসন মিলনায়তনে এই মতবিনিময় সভা হয়। সভার মধ্যমণি হিসাবে বিভিন্ন দিক নির্দেশক মূলক বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। এসময় আরো বক্তব্য রাখেন নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, এ কে এম সাইয়াদুর রহমান বাবলু, খোলা চোখ পত্রিকার সম্পাদক মাহবুব আহাদ, নগরকান্দা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সামচুল হুদা হুদু, অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিচ, আনন্দ টিভির নগরকান্দা প্রতিনিধি মনিরুজ্জামান তুহিন, নিজাম নকিব, সফিকুল ইসলাম মন্টুসহ উপস্থিত সকল সাংবাদিকবৃন্দ। এসময় নগরকান্দার সাংবাদিক মহল নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার পাশে থেকে তাকে উৎসাহ দিয়ে কর্মকাণ্ডকে এগিয়ে নেয়ার প্রতিশ্রুতি দেন।
নগরকান্দায় সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
বাংলারজমিন
২ মাস আগে
১ এপ্রিল (বুধবার), ২০২৬, ৬ঃ৪৯ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
