মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আছুরি ঘাট এলাকায় ঝড়ের কবলে পড়ে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। গতকাল (মঙ্গলবার) সন্ধ্যার দিকে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে তার মৃত্যু হয়। এসময় স্থানীয় তিন যুবক রাস্তার ধারে রিকশার পাশে সে চালককে পড়ে থাকতে দেখে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতের নাম জুয়েল মিয়া (৪৫ )। তিনি হবিগঞ্জের বাহুবল থানার হরিতলা গ্রামের মরতুজ আলীর ছেলে। বর্তমানে কুলাউড়ার পৌর এলাকার দতরমুড়ি গ্রামে একটি ভাড়া বাসায় থেকে রিকশা চালাতেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা।
মৌলভীবাজারে ঝড়ের কবলে পড়ে অটোরিকশাচালকের মৃত্যু
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
বাংলারজমিন
২ মাস আগে
১ এপ্রিল (বুধবার), ২০২৬, ১২ঃ৪৭ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
