ব্রাহ্মণবাড়িয়ায় নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ

ফন্ট সাইজ:

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ৬টি গ্রাম নিয়ে পার্শ্ববর্তী আখাউড়া উপজেলার অধীনে ‘বরিশল ইউনিয়ন’ নামে নতুন এই ইউনিয়ন গঠনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে গত ২৪শে মার্চ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে জেলা প্রশাসককে চিঠি দেয়া হয়। পাশাপাশি এ বিষয়ে মতামত প্রতিবেদন দিতে সদর উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। গ্রাম ৬টি হচ্ছে বরিশল, বৈষ্ণবপুর, কোড্ডা, কোড়াবাড়ি, শ্যামনগর ও চান্দি। সদর উপজেলার বরিশল গ্রামের বাসিন্দা জেলা বিএনপি’র সদস্য কবীর আহমেদ ভূঁইয়ার আবেদনের প্রেক্ষিতে এই উদ্যোগ নেয়া হয়েছে। এ বিষয়ে কবীর আহমেদ ভূঁইয়া বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের চাওয়ার প্রেক্ষিতে আবেদন করা হয়। এ ব্যাপারে পদক্ষেপ নেয়ায় তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি সহযোগিতার জন্য স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন