ঘোড়াঘাটে ব্যবসায়ীর ওয়ার্কশপ থেকে ১ হাজার ৬৭১ লিটার ডিজেল জব্দ

ফন্ট সাইজ:

দিনাজপুরের ঘোড়াঘাটে এক ব্যবসায়ীর ওয়ার্কশপ থেকে ১ হাজার ৬৭১ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার সকালে পৌরসভার আজাদ মোড় এলাকার আব্দুস সালামের ওয়ার্কশপে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ রুবানা তানজিন। এ সময় সেখান থেকে এসব ডিজেল জব্দ করা হয়। এদিকে অভিযানের খবর পেয়ে ব্যবসায়ী সালাম পালিয়ে যায়। উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা তানজিন বলেনÑ অবৈধ মজুত ও অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে ডিজেল গোপনে নিজ ওয়ার্কশপে মজুত করে রাখছিলেন ওই ব্যবসায়ী। জব্দকৃত ডিজেল পরবর্তীতে সরকার নির্ধারিত দামে পেট্রোল পাম্পের মাধ্যমে বিক্রয় করা হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন