সাঘাটায় অবাধে চলছে কয়লা কারখানা, দূষিত হচ্ছে পরিবেশ

ফন্ট সাইজ:

গাইবান্ধার সাঘাটা উপজেলার বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে অবৈধ কয়লা কারখানা। এসব কারখানায় দিনে-রাতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করা হচ্ছে। যা পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। প্রতিদিন এসব কারখানায় নির্বিচারে গাছ কেটে কাঠ পুড়িয়ে কয়লা উৎপাদন করা হচ্ছে, ফলে আশপাশের এলাকার বাতাস, মাটি ও ফসলি জমি মারাত্মকভাবে দূষিত হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সেনাবাহিনীর সহযোগিতায় আইনশৃঙ্খলা বাহিনী এসব কয়লা কারখানায় অভিযান পরিচালনা করে কয়েকটি কারখানাকে বন্ধ ঘোষণা করে। তবে অভিযোগ উঠেছে, একটি প্রভাবশালী মহল প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে অবাধে কয়লা চালাচ্ছে এসব কারখানায়। ফলে পরিবেশ ধ্বংসের পাশাপাশি জনস্বাস্থ্য চরম ঝুঁকিতে রয়েছে। ক্ষুব্ধ এলাকাবাসী অবিলম্বে এসব অবৈধ কয়লা কারখানা স্থায়ীভাবে বন্ধসহ জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল কবির জানানÑ পরিবেশ অধিদপ্তর গাইবান্ধা থেকে বিষয়টি মনিটরিং করা হচ্ছে। ইতিমধ্যেই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন