মৌলভীবাজারের কমলগঞ্জে চলন্ত উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনায় সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ঘটনার সাড়ে ৩ ঘণ্টার পর আগুনের কারণে বিকল হওয়া ইঞ্জিনসহ ট্রেন উদ্ধার করে শমসেরনগর স্টেশনে নিয়ে যাওয়ার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে। ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার এসএম গৌর প্রসাদ বিষয়টি নিশ্চিত করে বলেন- কালনী একপ্রেস ট্রেনের ইঞ্জিনের সহযোগিতায় ট্রেনটি শমসেরনগর স্টেশনে নিয়ে যাওয়া হয়। পরে ঢাকাগামী আন্তঃনগর কালনী ট্রেন শমসেরনগর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। বর্তমানে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এর আগে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটে। মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটের দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ-শমসেরনগর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকা পূর্ব-কালীপুর গ্রাম অতিক্রমকালে এ ঘটনা ঘটে। এতে সারা দেশের সঙ্গে সিলেটের রেলযোগাযোগ বন্ধ হয়ে পড়ে। এতে ট্রেনে থাকা শত শত যাত্রী দুর্ভোগে পড়েন। ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার আরও জানান- ট্রেনটি ভানুগাছ রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার ৮/৯ মিনিটের মাথায় চলন্ত ট্রেনটির ইঞ্জিনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই ইঞ্জিনে আগুন ছড়িয়ে পড়লে ট্রেনটি থামিয়ে দেয়া হয়। তবে বড় ধরনের ঘটনা ঘটার আগেই আগুন নিয়ন্ত্রণ করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইঞ্জিন থেকে মবিল পড়ে গিয়ে আগুনের সূত্রপাত হয়েছে।
সাড়ে ৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেলযোগাযোগ স্বাভাবিক
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
১ এপ্রিল (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
