ঝিনাইদহের কালীগঞ্জে বাসের ধাক্কায় কাওছার আলী (৫০) নামের এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৫ জন। পরে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠায়। গুরুতর আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল বেলা ১২টার দিকে কালীগঞ্জের বারোবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাওছার উপজেলার বেলাট গ্রামের মৃত জাফর আলীর ছেলে। বারোবাজার হাইওয়ে পুলিশ জানিয়েছে, খুলনা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী রুপসা পরিবহনের একটি বাস বারোবাজার বাসস্টান্ড এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে হোটেলে ধাক্কা দেয়। এ সময় কাওছার বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। বারোবাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ আলমগীর কবির বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঝিনাইদহে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত, আহত ৫
ঝিনাইদহ প্রতিনিধি
১ এপ্রিল (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
