মৌলভীবাজারের সামাজিক সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি (বিআইএস)’র ঈদ পুনর্মিলনী ও বার্ষিক টুপাটুপি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল থেকে শহরতলী লরেন্স হিল পার্কে এই আনন্দ আয়োজনে ছিল বিআইএস লাকি রেজিস্ট্রেশন ড্র, ১ম পুরস্কার ব্রান্ড নিউ মোবাইল ফোন, ২টি সারপ্রাইজ পুরস্কার। রশি টান, হাঁড়ি ভাঙাসহ নানা খেলাধুলা, দুপুরের ভোজন, বিকালের চা ও আড্ডা। অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিআইএস’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সংগঠক এম মুহিবুর রহমান মুহিব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব খালেদ চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ, বৃটেন প্রবাসী মুকুল চৌধুরী, নুরুল ইসলাম শেফুল, আব্দুর রব, মাহবুবুর রহমান রাহেল, আমির মিয়া, জামান আহমদ, জোসেফ আলী, সৈয়দ তানভীর আলী, ফাহাদ আলম, আখতার আহমদ, নজরুল ইসলাম চৌধুরী, আহমদ আলী জুবি, সৈয়দ ফয়সাল আলী, সাব্বির আহমদ, শিমুল আহমেদ, সুরঞ্জিত বাবু, মোরশেদ জুয়েল প্রমুখ।
মৌলভীবাজারে বোরহান উদ্দিন সোসাইটি’র ঈদ পুনর্মিলনী ও টুপাটুপি অনুষ্ঠান
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
১ এপ্রিল (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
