ময়মনসিংহের ফুলপুরে মার্জিনা (১৩) নামে এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় লজ্জায় ও অপমানে বিষপানে আত্মহত্যা করেছে। এ ঘটনায় গতকাল ওই কিশোরীর বাবা মানিক মিয়া বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেছেন। এর আগে গত রোববার দিবাগত রাতে উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের বড়শুনই গ্রামের পাশের বাড়ির বখাটে রুবেল মিয়া (৩৫) প্রলোভন দেখিয়ে তার নিজ ঘরে ডেকে তাকে ধর্ষণ করে। পরে রাত ১১টার দিকে বিষপান অবস্থায় বাড়ি ফিরে মার্জিনা জানান- রুবেল আমাকে ধর্ষণ করেছে। আমার এ মুখ আর কাউকে দেখাতে পারবো না। তাই আমি বিষ খেয়েছি। পরে তাৎক্ষণিক তাকে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে সোমবার ভোর ৪টার দিকে সেখানে মৃত্যুবরণ করেন। মার্জিনা উপজেলার মোকামিয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। উক্ত ঘটনায় মার্জিনার পরিবার ধর্ষক রুবেলের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানিয়েছেন। এ বিষয়ে ফুলপুর থানার ওসি রাশেদুল ইসলাম জানান- এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ফুলপুরে ধর্ষণের অপমান সইতে না পেরে কিশোরীর আত্মহত্যা, মামলা
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
১ এপ্রিল (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
