আনোয়ারায় অতিরিক্ত দামে তেল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

ফন্ট সাইজ:

চট্টগ্রামের আনোয়ারায় অবৈধভাবে তেল মজুত ও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে দুই ব্যবসায়িক প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার কালাবিবির দীঘি ও মেডিকেল মোড় বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা।
ভ্রাম্যমাণ আদালত জানায়, বাজারে জ্বালানি তেলের মূল্য স্থিতিশীল রাখা এবং অতিরিক্ত দাম নিয়ন্ত্রণে রাখতে অভিযান চালানো হয়। এসময় দুই প্রতিষ্ঠানে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রির প্রমাণ মিলে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী পৃথক দুই মামলায় মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহায়তা করে আনোয়ারা থানা পুলিশের একটি দল। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা বলেন, বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট প্রতিরোধ এবং মূল্য স্থিতিশীল রাখতে ধাপে ধাপে আমরা প্রতিটি বাজার ও এলাকায় অভিযান পরিচালনা করবো।
যারা মজুত করে বাজার অস্থির করার চেষ্টা করবে, তাদের কাউকেই ছাড় দেয়া হবে না।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন