কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে আটকে রাখা নারী ও শিশুসহ ৭ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গতকাল দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত সোমবার বিকালে টেকনাফ থানাধীন দক্ষিণ লম্বরী এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদে জানা যায় যে, সমুদ্রপথে মালয়েশিয়া পাঠানোর কথা বলে কিছু নারী ও শিশুকে দক্ষিণ লম্বরী এলাকার একটি বাড়িতে বন্দি করে রাখা হয়েছে। এই খবরের ভিত্তিতে বিকালে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে পাচারের অপেক্ষায় থাকা ৭ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, মানব পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
টেকনাফে মালয়েশিয়া পাচারকালে নারী শিশুসহ উদ্ধার ৭
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১ এপ্রিল (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
