দেশে জ্বালানি সংকট মোকাবিলায় ঢাকাসহ দেশের সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাসের পরিকল্পনা নেয়া হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে ঢাকা মহানগরীর বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক, বোর্ড কর্মকর্তা ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এক সমন্বয় সভায় আটটি পরিকল্পনা নেয়া হয়।
পরিকল্পনা অনুযায়ী, সপ্তাহে ছয় দিনই ক্লাস হবে। তিনদিন অনলাইন ও তিনদিন হবে অফলাইনে (সশরীরে)। শিক্ষকরা স্কুলে এসে ক্লাস নেবেন। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাস হতে পারে। মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
বৈঠকে আটটি পরিকল্পনার কথা বলা হয়। এসব পরিকল্পনার মধ্যে কি কি বাস্তবায়ন করা হবেÑ তা বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের সভায় চূড়ান্ত করা হবে বলে সূত্রটি জানিয়েছে।

সৈয়দ আনোয়ার
৩ মাস আগেএতে করে ছাত্র/ছাত্রীদের হাতে উঠবে এন্ড্রয়েট মোবাইল। লেখাপড়া তো হবেইনা বরং ক্ষতি হবে অনেকগুণ।
বিষয়টি বিবেচনায় নিয়ে কৌশল নির্ধারণের অনুরোধ।