খুলনায় দুদকের মামলায় ২ জনের সাজা

ফন্ট সাইজ:

খুলনায় দুর্নীতি দমন কমিশনের মামলায় কলেজ শিক্ষকসহ ২ জনের সাজা দিয়েছে আদালত। শিক্ষাগত যোগ্যতার সনদপত্র জালিয়াতির মাধ্যমে সিটি গার্লস কলেজের প্রভাষক ওমর ফারুককে ১৩ লাখ টাকা আত্মসাতের দায়ে দু’টি ধারায় তিন বছর করে ছয় বছরের সাজা দেয়া হয়েছে। এ ছাড়াও আত্মসাতকৃত টাকা জরিমানা করা হয়েছে অথবা অনাদায়ে আরও ছয় মাসের সাজার কথা বলা হয়েছে। অন্যদিকে, বাগেরহাটের একটি বাড়ি একটি খামার প্রকল্পের ১১ লাখ টাকা আত্মসাতের দায়ে কল্যাণ অধিকারীকে দু’টি ধারায় তিন বছর ও সাত বছর করে মোট ১০ বছরের সাজা দেয়া হয়েছে।
সোমবার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ আদেশ দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মো. মোফাক্কার হোসেন মনি জানান, কলেজ প্রভাষক ওমর ফারুক রায় প্রদানের সময় আদালতে উপস্থিত ছিলেন। অপর মামলার আসামি কল্যাণ অধিকারী পলাতক রয়েছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন