চুয়াডাঙ্গায় তেল মাপক যন্ত্রে কারচুপি, তিন প্রতিষ্ঠানে লাখ টাকা জরিমানা

ফন্ট সাইজ:

তেল মাপক যন্ত্রে কারচুপি, পরিমাণে কম দেয়াসহ নানা অনিয়মের অভিযোগে তিন প্রতিষ্ঠানে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুর ১টার দিকে সদর উপজেলা এলাকার ভালাইপুর মোড় ও দৌলতদিয়ার অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জ্বালানি তেল, ওষুধ, সার ও বীজ তদারকি করা হয়।
অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
জানা গেছে, মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রয় ও সংরক্ষণ করার জন্য ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় ভালাইপুরের আব্দুল কুদ্দুস-এর প্রতিষ্ঠান মেসার্স কুদ্দুস বীজ ভাণ্ডার ও কীটনাশককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অবৈধভাবে সার বিক্রয়, ভাউচার সংরক্ষণ না করায় ৪৫ ধারায় তুষার আলীর প্রতিষ্ঠান মেসার্স নিউ তুষার ট্রেডার্সকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

জ্বালানি তেল পরিমাপে কারচুপি ৫ লিটার তেলে ৩০০ মিলিলিটার কম ও পরিমাপক যন্ত্রে কারচুপি করার জন্য মশিউর রহমানের প্রতিষ্ঠান মেসার্স রহমান অটো মোবাইলকে ৬০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন