মৌলভীবাজার প্রেস ক্লাবের আজীবন সদস্য, লেখক, গবেষক ও কলামিস্ট ‘সাদেক আহমদ’র লেখা ‘উসমানীয় সাম্রাজ্যের উত্থান-পতন’ বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ২৯শে মার্চ রাত ৮টার দিকে মৌলভীবাজার প্রেস ক্লাব কনফারেন্স হলে ‘উসমানীয় সাম্রাজ্যের উত্থান-পতন’ গ্রন্থ প্রকাশনা কমিটি আহ্বায়ক ও মৌলভীবাজার প্রেস ক্লাবের সদস্য সচিব সৈয়দ হুমায়েদ আলী শাহীনের সভাপতিত্বে ও দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার ও সমাজকর্মী মু. ইমাদ উদ দীনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র জেলা প্রতিনিধি ও মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ডা. ছাদিক আহমদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রন্থের প্রণেতা বিশিষ্ট লেখক ও গবেষক সাদেক আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মৌলভীবাজার প্রেস ক্লাবের আহ্বায়ক বকশী ইকবাল আহমদ, সিনিয়র সাংবাদিক সৈয়দ রুহুল আমিন, সিনিয়র সাংবাদিক এনটিভি’র স্টাফ রিপোর্টার ও ইনকিলাবের প্রতিনিধি এস এম উমেদ আলী, বিশিষ্ট ব্যাংকার ও আইনজীবী মোস্তাক আহমদ বড় ভূঁইয়া। বক্তব্য রাখেন- কবি ও আবৃত্তিশিল্পী সুফি চৌধুরী, চ্যানেল ওয়ান’র জেলা প্রতিনিধি মো. শাজাহান মিয়া, মনুবার্তার সম্পাদক মো. জসিম উদ্দিন, মৌলভীবাজার সমাচারের সম্পাদক, কবি ও ছড়াকার আব্দাল মাহবুব কোরেশী, সাংবাদিক মো. মোক্তাদির হোসেন, মামুনুর রশিদ মছু, ময়নুল ইসলাম চৌধুরী, দেওয়ান মুনাকিব চৌধুরী, প্রাথমিক শিক্ষক সমিতি মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক জহির খান, সিনিয়র শিক্ষক রুহুল আমিন প্রমুখ। প্রকাশনা অনুষ্ঠানে সাংবাদিক, সাহিত্যিক, লেখক, ব্যবসায়ী, সমাজকর্মী, শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মৌলভীবাজার প্রেস ক্লাবে ‘উসমানীয় সাম্রাজ্যের উত্থান-পতন’ বইয়ের প্রকাশনা উৎসব
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
৩১ মার্চ (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
