মৌলভীবাজারে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির কমিটি গঠন

ফন্ট সাইজ:

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি মৌলভীবাজার জেলা শাখার (২০২৬-২০২৮) ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন সম্পন্ন হয়েছে। শনিবার বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কল্যাণ সমিতি জেলা শাখার বার্ষিক সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর সৈয়দ মোহাম্মদ মহসিন। প্রতিদ্বন্দ্বী কোনো প্যানেল না থাকায় একক প্যানেলের চেয়ারম্যান পদে আজির উদ্দিন আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে প্রফেসর মো. সেলিম নির্বাচিত হন। জেলা শহরের স্কাউট ভবনের দানিয়াল হলে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. মামুনুর রশীদ। অতিথি ছিলেন- জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান ভিপি মিজান, পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন। অন্যান্য পদে বিজয়ীরা হলেন- ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মো. ফজলুল আলী, মো. আব্দুর রউফ তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বাছিত, কোষাধ্যক্ষ মো. রফিক, যুগ্ম কোষাধ্যক্ষ শরীফ উদ্দিন আহমদ। কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন- আপ্তাব উদ্দিন চৌধুরী, আব্দুল আহাদ, মো. আব্দুর রশিদ, নাজির আহমদ চৌধুরী, এ. কে. এম মহিউদ্দিন চৌধুরী, মো. সাজ্জাদুর রহমান, মো. দুলা মিয়া, মো. জমির আলী, কৃষ্ণ কুমার সিংহ, মো. ওয়ালিউর রহমান।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন